ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নেতানিয়াহু ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: ইসরাইলি এমপি

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ১০:৩৭:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের দিন দিন খারাপ হতে থাকা সম্পর্ককে দেশের জন্য এক বিরাট ‘কৌশলগত হুমকি’ বলে সতর্ক করেছেন ইসরাইলি দল ডেমোক্র্যাটসের সংসদ সদস্য গিলাদ কারিভ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন রাজধানী ওয়াশিংটনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি চরম অসন্তোষ তৈরি হয়েছে। ফলে নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদে থাকলে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সুসম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব নয়। ‘দ্য টাইমস অফ ইসরাইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কারিভ বলেন, নেতানিয়াহু বর্তমানে ওয়াশিংটনে একজন ‘অবাঞ্ছিত ব্যক্তি’ এবং তিনি ক্ষমতায় থাকা অবস্থায় ইসরাইলের হারানো আন্তর্জাতিক সুনাম পুনরুদ্ধার করার কোনো উপায় নেই।

সংসদ সদস্য কারিভ এই পরিস্থিতির গুরুত্ব বোঝাতে গিয়ে একাধিক মার্কিন রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে মার্কিন জনগণের ইসরাইলবিরোধী মনোভাব কাজ করেছে বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও এসেছে। কারিভ মনে করেন, মার্কিন কংগ্রেস, হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মাঝে ইসরাইলকে নিয়ে যে গভীর সংকট ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, ইসরাইলের ইতিহাসে তা এর আগে কখনো দেখা যায়নি।

কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা নিয়েও কথা বলেছেন গিলাদ কারিভ। তিনি নিশ্চিত করেন যে, তাদের রাজনৈতিক জোট আগের সরকারের পাস করা বিতর্কিত বিচার বিভাগীয় আইনগুলো দ্রুত বাতিল করবে। পূর্ববর্তী সরকার বিচার বিভাগের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অ্যাটর্নি জেনারেলের আইনি পরামর্শ উপেক্ষা করার যে আইনগুলো পাস করেছিল, তা পুরোপুরি অসাংবিধানিক ও নিয়মবহির্ভূত ছিল। কারিভ জানান, এই আইনগুলো বাতিল করতে দীর্ঘ বিতর্কের প্রয়োজন হবে না, বরং আইনি পরামর্শ নিয়ে সঠিক নিয়মে খুব দ্রুতই আগের সরকারের বিতর্কিত আইনগুলো বাতিল করা সম্ভব হবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad