ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা

superadmin | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ - ০৫:২৪:০২ পিএম

 

ডেস্কনিউজঃ রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল মাবুদ এর সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার পূজামণ্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, আনছার, পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন রংপুর বিভাগের জনগণকে।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতার এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

কিউএনবি/বিপুল/২৩.১০.২০২৬/বিকাল ৫.১৫

▎সর্বশেষ

ad