ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেন যুদ্ধের অবসান চান পুতিন

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৫:১৪:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ সাময়িক যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান চায়। শুক্রবার মস্কো সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে এক সাক্ষাতে পুতিন এ কথা বলেন। ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে মস্কো সফর করেছেন ওরবান।

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন অভিযোগ তুলে বলেন, ইউক্রেন সরকার সাময়িক যুদ্ধবিরতির সুযোগে নিজের ক্ষতি পুষিয়ে নতুন উদ্যোমে আবার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে। তবে রাশিয়া চলমান যুদ্ধের পুরোপুরি অবসান চায়।

এ সময় যুদ্ধ শেষ করার জন্য কিছু শর্ত ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, যুদ্ধ শেষ করার আগে ডনবাস অঞ্চলের পাশাপাশি ঝাপোরেজিয়া ও খেরসন অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করে নিতে হবে। এর কারণ হিসেবে তিনি ওই অঞ্চলগুলো গণভোটের ভিত্তিতে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানান।

ক্রেমলিন বলছে, এখনই যুদ্ধ বন্ধের রুশ প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইউক্রেনের তাড়াহুড়ো করার দরকার নেই। মস্কো এ বিষয়ে কিয়েভকে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad