
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্টনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মেরাতলী এলাকায় একটি সেতুর কাছ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্টনে মুড়ানো এক নবজাতক (মেয়ে) দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৫:১২






