ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

মন থাকে না ঘরে

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৪ - ০৩:১২:৪৫ পিএম

সাহিত্য ডেস্ক : আমার মন থাকে না ঘরে,
আমার মনে থাকে না এই ঘর!
ঘরের ভেতরে আমি একা থাকি না, থাকলে
আমার নিজেকে লাগে বড় একা, পর! 

এটি কেমন কথা! হয়তো কথার কথা 
কেনো মনে হবে নির্জন, কেনো লাগবে একাকীত্ব
এমন নিষ্ঠুর নীরবতা! ঘরে আছে 
যেহেতু শশুর-শাশুড়ি-সন্তান-আমার সুদর্শন বর!

আমার গার্হস্থ্য ঘরে,
সুখের অন্ত নাই, ধান সরিষা গবাদী পশু আছে,
তেল-তিসি-আলু-পটল-হলুদ-নুন
মুরগী-হাঁস আছে, পাখির ডাক আছে;
আছে বাবুই পাখি, বাকবাকুম কবুতর!

আমি জানি না, কেমন অজানা এক শূন্যতা
অথবা অপ্রাপ্তি ঘোরে আমার চারিধার…!
উপেক্ষা-অশান্তি-অবহেলা-অবজ্ঞা নয় সেটি…
হয়তো ভাবছো খুব ভালোমানুষ নয়, আমার বর!

না, তা নয়, সেটি ভুল ধারণা তোমার,
তিনি মাটির মানুষ-বাংলায় এম.এ.!
গ্রাম-বাংলা হতে ক্ষুধা দারিদ্র্য দূরীকরণে 
আমার উনি-গড়ে তুলেছেন বিশাল কৃষিখামার!

এখানে ঘরের কাছেই তাঁর বিশাল গাভীর খামার! 
পোষা টিয়া-ঘুঘু-ময়নার খাঁচা একপাশে;
একটু মেঘ হলে মনের আনন্দে 
রকমারি পেখম মেলে নাচে পোষা মায়াবী মুয়ূর!

এ সব-ই করেছে সে, আমার নির্দেশে,
আমায় অত্যধিক ভালোবেসে! তুমি কী-
বলতে পারো? কেন আমার মনে থাকে না এই ঘর?
ঘরের ভেতরে নিজেকে লাগে বড় একা, পর!

আমি জানালার চৌকাঠে 
মাথা ঠেকিয়ে তাকিয়ে দেখি… 
আকাশ কাঁদে, নদী অবলীলায় শুকায়, 
কিষান-কিষানী রৌদ্রে পোড়ে, শুকায় ধানের খড়!

বিশ্বাস করো, আমার মন থাকে না ঘরে
আমার মনে থাকে না এই ঘর!
ঘরের ভেতরে আমি একা থাকি না, থাকলে 
আমার নিজেকে লাগে বড় শূন্য-একা-পর! 

তুমি আসবে একদিন আমার ঘরে! 
ঘুরবো তোমায় নিয়ে-আমাদের খামারে-মাঠে
সর্ষে ক্ষেতে! ঘুরবো স্নিগ্ধ জোস্নায় উঠোনময়!
না না কিছুই মনে করবেন না, উনি তেমন নয়!
সবার থেকে আলাদা তিনি,
এই পৃথিবীতে সর্বশ্রেষ্ট আমার বর!

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad