
বিনোদন ডেস্ক : গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পায় তার ছবি ‘তেজস’। এবার যেন ভরাডুবির পালা। ‘মণিকর্ণিকা’, ‘থালাইভি’ কিংবা ‘পঙ্গা’— একের পর এক মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার। হাল না ছাড়লেও সফল হতে পারেননি তিনি। ‘তেজস’ ভাল করবে বলে আশা ছিল তার। তবে বক্স অফিস রিপোর্ট হাতে আসতেই স্পষ্ট হল, না, এবারও হলো না।
গতকাল শুক্রবার বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। কঙ্গনার ফ্লপের শুরু ২০১৯ সালে ‘ধকড়’ ছবির মাধ্যমে। তার পর যা-ই করছেন, সবই প্রত্যাখান করেছে দর্শক।
উল্লেখ্য, ‘তেজস’ সিনেমায় অভিনেত্রীকে ভারতীয় ফাইটার পাইলটের চরিত্রে দেখা গেছে। আরও অভিনয় করেছেন, অংশুল চৌহান, বরুণ মিত্র, আশিস বিদ্যার্থী, বিশাক নায়ার প্রমুখ।
কিউটিভি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮






