স্বর্ণা-মুর্শিদার ব্যাটে জয়ের পুঁজি বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ - ০৯:০০:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১২১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।  

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা এবং মুর্শিদা খাতুন। ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলে ডায়ানা বেগের বলে আউট হয়েছেন শামীমা। তবে পাওয়ারপ্লেতে ৪৮ রান আসে বাংলাদেশের।

পাওয়ারপ্লের পর দারুণ এক রান আউটে সোবাহানা মুস্তারিকে ফেরান মুনিবা আলী। ১১ বলে ১৬ রানের ক্যামিও খেলে ফিরেছেন সোবাহানা। নিগার সুলতানা জ্যোতির ব্যাটও তেমন একটা হাসেনি। ১৯ বলে ১০ রান করে সাদিয়া ইকবালের বলে আউট হন তিনি।
 
মিডল অর্ডারের ব্যর্থতায় ধীরে ধীরে রানের গতিও কমতে শুরু করে। পাওয়ারপ্লের পরের ১০ ওভারে মাত্র ৩৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। তবে শেষদিকে স্বর্ণা আক্তার আর রিতু মনির জুটিতে আবারও ম্যাচে ফিরেছে টাইগ্রেসরা।

পঞ্চম উইকেটে স্বর্ণা আর রিতু মিলে যোগ করেন ৩৮ রান। ২২ বলে ২৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন স্বর্ণা। ২১ বলে ১৯ রান করেন রিতু। ১২০ রানে থামে বাংলাদেশের ইনিংস। 

 

 

কিউটিভি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad