আফ্রিদির সাফ কথা, বাবরই দায়ী

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ - ০২:২৫:৩৭ পিএম

ডেস্ক নিউজ : বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী ফলের জন্য সরাসরি বাবর আজমকে দায়ী করলেন শহীদ আফ্রিদি। তার মতে, বাবরকে দেখে মনেই হয় না তিনি অধিনায়ক। তার জন্যই দলের এই অবস্থা। বিশ্বকাপের বাকি চার ম্যাচ জিততে না পারলে দেশে ফিরে বিক্ষোভের মুখে পড়বেন পাক অধিনায়ক।

একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘যখন তুমি খেলায় মন দাও না, তখনই এসব হয়। তখন তুমি চেষ্টা করো লুকানোর। কিন্তু মাথায় রেখো, লুকানোর জায়গা পাবে না। বাবর যত বড় ব্যাটারই হোক না কেন, পরের চার ম্যাচ জিততে না পারলে দেশে ফিরে বিক্ষোভের মুখে পড়বে। বিশ্বকাপের মতো মঞ্চে দেশকে ছোট করার কোনো অধিকার তোমার নেই।’

নেতৃত্ব দেয়, নিজের সেরাটা দেয়, তাহলে বাকিরাও তাই করবে। কিন্তু বাবরকে দেখে মনে হয় ও ভয়ে আছে। তাহলে বাকিদের থেকে কী আশা করব। এই খারাপ ফলের জন্য একমাত্র বাবরই দায়ী। আর কেউ নয়।’

 

 

কিউটিভি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:২৪

▎সর্বশেষ

ad