আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ - ১২:৩৫:৪২ পিএম

ডেস্ক নিউজ :  আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

এ সময় আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। সভাটি হচ্ছে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে।

 

 

কিউটিভি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩০

▎সর্বশেষ

ad