মেয়ের প্রথম জন্মদিনে যে আয়োজন রণবীর-আলিয়ার

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ - ১২:২৯:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ে করেছেন গত বছরের এপ্রিলে। এরই মধ্যে তাদের ঘরে এসেছে এক কন্যাসন্তান। নাম রেখেছেন রাহা। আগামী নভেম্বরে এক বছর পূর্ণ হবে মেয়ের। 

এদিকে মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কোনো হৈ-হুল্লোড়ও নেই বলে জানিয়েছেন রণবীর। জানিয়েছেন তারা একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করবেন। কারণ, রাহা এখন এতটাই ছোট যে সেভাবে লোকজনকে চিনতে বা বুঝতে পারবে না। 

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে রণবীর বলেন, আমাদের বাড়িতে একটা ছোট্ট বার্থডে পার্টি হবে ওর জন্য। সেখানে শুধু পরিবারের লোকজন আর ভাইবোনেরা থাকবে। আপাতত সে অনুষ্ঠানের জন্য মুখিয়ে আছি।

 

 

কিউটিভি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:২৮

▎সর্বশেষ

ad