
স্পোর্টস ডেস্ক : আগের চার ম্যাচের তিনটিতেই হেরে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য এখন সব ম্যাচই ‘ফাইনাল’। কিন্তু ফাইনাল জিততে গেলে যা রসদ লাগে তেমন স্কোরই করতে পারলো না জস বাটলালরা। শ্রীলঙ্কার বিপক্ষে বেঙ্গালুরুতে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে গেছে তারা।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন বেন স্টোকস। তার ব্যাট থেকে আসে ৬টি চার। এছাড়া জনি বেয়ারস্টো ৩০ ও ডাভিড মালান ২৮ রান করেন। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ, কাসুন রাজিথা দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পেয়েছেন মহেশ থিকশানা।
কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৩






