
স্পোর্টন ডেস্ক : ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে ৭ উইকেটে ৪৭২ রানের বিশাল সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ ইমার্জিং দল। আইচ মোল্লার ১৪৭ ও শাহাদাত হোসেন দীপুর ৯৩ রানে ভর করে সংগ্রহটা এতো বড় করে বাংলাদেশ।
ডাম্বুলায় শ্রীলঙ্কা ইমার্জিং দলের সঙ্গে আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করে করে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৬৭ রান।
আইচ মোল্লা ৭৪ ও মাহমুদুল হাসান জয় ৪৯ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন। জয় আউট হন ৬৬ রান করে। এরপর দীপুর সঙ্গে বড় জুটি গড়েন আইচ। দীপু ১৫৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৯৩ রান করেন। আইচ মোল্লা ১৪৭ রানের চমৎকার ইনিংস খেলেন ২৯৯ বলে। ১৯টি চার আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে আবদুল্লাহ আল মামুন ২৬ ও প্রীতম কুমার ৪৪ রান করেন। উদ্বোধনী ব্যাটার প্রান্তিক নওরোজের ব্যাট থেকে প্রথম দিন আসে ৪১ রান। লঙ্কানদের মধ্যে ইশান মালিঙ্গা ৩টি ও নিপুন প্রেমারত্নে ২টি উইকেট নেন।
কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০






