৪ উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ - ০৬:৪৩:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সময়টা একদমই ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। চার ম্যাচে কেবল একটি জেতা দলটির সামনে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও জ্বলে উঠতে পারছেন না বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যাটসম্যানরা। ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে আছে ইংলিশরা।

বেঙ্গালুরুতে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। ডাভিদ মালান ও জনি বেয়ারস্টোর ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস। ২৮ রান করা মালানকে কট বিহাইন্ড করে দেন দেন তিনি।

জো রুট কাটা পড়েন রান আউট হয়ে। করতে পারেন কেবল ৩ রান। এরপর বেয়ারস্টোও লম্বা করতে পারেননি ইনিংস। কাসুন রাজিথাকে উড়িয়ে মারার চেষ্টায় ব্যাট-বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি তিনি। ধরা পড়েন মিড অনে। ৩০ রান করে ড্রেসিং রুমে ফেরেন বেয়ারস্টো।

দলের হাল ধরতে পারেননি জস বাটলারও। তাকে ৮ রানে দ্রুত বিদায় করেন লাহিরু কুমারা। কট বিহাইন্ড হয়ে ফেরেন ইংলিশ অধিনায়ক। ১৫ ওভারের মধ্যে ৪ উইকেট তুলে ইংলিশদের বেশ ভালোভাবেই চেপে ধরেছে লঙ্কানরা। ইংল্যান্ডকে টানতে ক্রিজে আছেন বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোন।

 

 

কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪২

▎সর্বশেষ

ad