
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে জায়গা করে নেয় দ্বিতীয় রাউন্ডে। ফুটবলের এমন সুদিনের মাঝেই ফিফা থেকেও এসেছে স্বীকৃতি। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় রকমের লাফ দিয়েছে বাংলাদেশ। সবশেষ প্রকাশিত তালিকায় ৬ ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে জামালদের র্যাঙ্কিং ছিল ১৮৯।
এশিয়ান দেশগুলোর মাঝে শীর্ষে আছে জাপান। তাদের অবস্থান ১৮তম। এরপরেই ইরান (২১) এবং দক্ষিণ কোরিয়া (২৪)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে ভারত আছে সবার উপর ১০২ এ। ৫ বছর পর আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় পাওয়া পাকিস্তান এগিয়েছে ৪ ধাপ। ১৯৭ থেকে ১৯৩তম স্থানে উঠে এসেছে তারা।
র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে যথারীতি আর্জেন্টিনা। দারুণ ফুটবলের সুবাদে রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। আবার রেটিং পয়েন্ট হারিয়েও তিনে রয়েছে ব্রাজিল। দুইয়ে যথারীতি ফ্রান্স। শীর্ষ দশে ৯ম স্থান থেকে ৬ষ্ঠ স্থানে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আর ১০ম স্থান থেকে ৮ম স্থানে উঠে গিয়েছে স্পেন।
কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২১






