শাহরুখ একদম লাভ স্টোরি পছন্দ করত না: করণ জোহর

Ayesha Siddika | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ - ০৩:৪৭:৫১ পিএম

বিনোদন ডেস্ক : একটি পডকাস্ট শোতে করণ জোহর বলেন, শাহরুখ নাকি ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার শুটিং করার সময় বেজায় বিরক্ত হতেন। কেননা তিনি কখনো রোমান্টিক হিরো হতে চাননি। তিনি সবসময়ই চাইতেন অ্যাকশন হিরো হতে। এক সাক্ষাৎকারে আদিত্য চোপড়াও বলেছিলেন, শাহরুখ খান বরাবর অ্যাকশন হিরো হতে চেয়েছে। সেই একই কথা এবার শোনা গেল করণ জোহরের মুখে।

পডকাস্ট শোয়ে করণ বলেন, লাভ স্টোরি কিং খানের চোখের বিষ। ও খালি অ্যাকশন ছবি করতে চাইত। ও তো আদিত্যকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি করতে দিতেই চায়নি। এরপর আমি যখন ‘কুছ কুছ হোতা হ্যায়’ করি তখনও খুব বিরক্ত হতো শুটিংয়ের সময়। তবে ছবিগুলো যখন হিট করতে শুরু করে তখন আর কিছু বলেনি।

কিছুদিন আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে শাহরুখকে করণ জোহর বলেন, ‘শাহরুখ চিরকালের ‘জওয়ান’, প্রেমের গল্পে চিরকাল অভিনয় করতে পারবেন তিনি। এ কথার উত্তরে বাদশা বলেন, ‘আমি জানি না আর রোমান্টিক সিনেমায় অভিনয় করবো কি-না। এখন কমবয়সীদের এসব করতে দিন।’

 

 

কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad