
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ নিয়ে দেশের মানুষের মন ভার। কারণ আসরে বাংলাদেশ নেই খুব একটা সুবিধার জায়গায়। তাই বলে ক্রিকেটের সর্বোচ্চ আসরতো থেমে থাকবে না। জৌলুস ছড়ানো বন্ধ করবে না। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এমনই একটি দিনের সাক্ষী হলো পৃথিবী। রেকর্ডময় এই দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানের ধুন্ধুমার জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড এটিই।
মারকাটারি ব্যাটিংয়ে গ্লেন ম্যাক্সওয়েলের মাত্র ৪০ বলে বিশ্বকাপে দ্রুততম আর ডেভিড ওয়ার্নারের ৬ষ্ঠ বিশ্বকাপ সেঞ্চুরির সুবাদে এই ব্শ্বিকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় অজিরা। তাদের ৮ উইকেটে ৩৯৯ রানের জবাব দিতে নেমে মুখ থুবড়ে পড়ে ডাচরা। গুটিয়ে যায় মাত্র ৯০ রানে।
কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ১:০০






