রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ - ০৪:৪১:১৮ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (৫ এপ্রিল) দুপুরে বঙ্গবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ দিকে বঙ্গবাজারে এখনও পুরোপরি আগুন নেভেনি। বুধবার ফায়ার সার্ভিস জানিয়েছে, অতিরিক্ত পণ্য মজুত থাকায় আগুন স্থায়ীভাবে নেভাতে সময় লাগছে। তবে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফের আগুনের সূত্রপাত হওয়ার আশঙ্কা নেই। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়।

জানা গেছে, সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে। একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর।

 

 

কিউটিভি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad