ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Anima Rakhi | আপডেট: ২১ আগস্ট ২০২২ - ০৯:৫৪:১১ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর পলাশে কলেজের মিনি বাসের চাপায় ইমরুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরুল হক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আব্দুল রশিদ মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট অপারেটরের পদে চাকুরি করতেন। এ ঘটনায় স্থানীয়রা বাস ও বাসের চালক জাহাঙ্গীর মিয়া (৪১) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঘোড়াশাল থেকে ওয়াপদা এলাকায় যাচ্ছিলো আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের একটি মিনিবাস ও মোটরসাইকেলটি। কো-অপারেটিভ স্কুলের সামনে এসে মোটরসাইকেলটি বাসটিকে ওভারটেক করতে গেলে বাসের ধাক্কায় ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী ইমরুল হক। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমরুল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরুল হকের অবস্থা সংকটাপন্ন দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঢাকায় নেওয়ার পথে ইমরুল হকের মৃত্যু হয়।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় বাস জব্দ ও চালক জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউটিভি/অনিমা/ ২১.০৮.২০২২/রাত ৯.৫৩

▎সর্বশেষ

ad