ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্থার ঘটনায় মার্জিয়ার জামিন মঞ্জুর

Anima Rakhi | আপডেট: ১৭ আগস্ট ২০২২ - ১১:৫৮:৫৩ এএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদী রেলস্টেশনে ‘আধুনিক পোশাক পরিধানের’ অজুহাতে এক তরুণীকে হেনস্তা করার ঘটনায় করা মামলায় আটককৃত আসামি শিলা আক্তার মার্জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিরিন আক্তার।মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা মো. শোয়েব মুহিত। অন্যদিকে আসামি শিলা আক্তার মারজিয়ার জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন।এর আগে, গত ১৮ মে সকালে নরসিংদী রেল স্টেশনের ১নং প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিনস প্যান্ট ও টপস।

তা দেখে প্রথমে স্টেশনে অবস্থানরত এক নারী ওই তরুণীকে লাঞ্ছিত করে। তার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি যোগ দিয়ে ওই তরুণীর ওপর হামলার চেষ্টা চালায়।পরে এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৯ মে দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১ এর একটি দল। এরপর গত ৩০ মে শিলা আক্তারকে রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।

কিউটিভি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮

▎সর্বশেষ

ad