ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নরসিংদীতে শোক দিবস পালন করলেন পাকিস্তানের নাগরিক

Anima Rakhi | আপডেট: ১৫ আগস্ট ২০২২ - ০২:৫৮:১৭ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি : শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। নরসিংদীতে এবার দিবসটি পালন করেছেন আমির রমজান চৌধুরী নামের পাকিস্তানের এক নাগরিক। তিনি নরসিংদীর পাকিজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মমটেক্স এক্সপোর্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা।দিবসটি উপলক্ষে মমটেক্স এক্সপোর্ট লিমিটেডের পক্ষ থেকে আজ সোমবার দোয়া মাহফিল, কোরআন খতম ও ২শ এতিম মাদ্রাসাছাত্রের মধ্যে খাদ্য ও উপহার বিতরণ করা হয়।

এদিন আমির রমজান চৌধুরী উপস্থিত থেকে এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করেন।এ প্রসঙ্গে জানতে চাইলে মমটেক্স এক্সপোর্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমি একচুয়ালি পাকিস্তানি, বাট আমি কোনো দলের সঙ্গে জড়িত নই। সেটা বিএনপি বা আওয়ামী লীগ হোক।’তিনি বলেন, ‘আমি আসলে বলতে চাই, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দ্য ফাদার অব নেশনস…দিজ ইজ দ্য বিগ লস্ট ফর সাউথ এশিয়া নট অনলি ফর বাংলাদেশ। আমি উনার লাইফ হিস্ট্রি যত পড়েছি, যত দেখেছি সি ইজ দ্য গ্রেড লিডার।

’উনার (বঙ্গবন্ধু ) সঙ্গে যা হয়েছিল তা ঠিক হয়নি উল্লেখ করে আমির রমজান চৌধুরী বলেন, ‘একচুয়ালি যা হয়েছিল তা ঠিক হয়নি উনার সঙ্গে, উনার ফ্যামিলির সঙ্গে। এজন্য আমরা সবাই দুঃখিত।’দিবসটি পালনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে জানিয়ে পাকিস্তানের এই নাগরিক আরও বলেন, ‘আমি এলাকার যত গরিব লোক আছে তাদের সবাইকে খাওয়াচ্ছি। উনার জন্য দোয়া করছি। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ’

কিউটিভি/অনিমা/ ১৫.০৮.২০২২/দুপুর ২.৫৭

▎সর্বশেষ

ad