ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

দ্রুতযান এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

superadmin | আপডেট: ১৪ আগস্ট ২০২২ - ১১:০৯:৫৫ পিএম

ডেস্কনিউজঃ গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রুটে ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গেছে। এতে ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।

বিপুল/ ১৪.০৮.২০২২/ রাত ১০.৫৫

▎সর্বশেষ

ad