ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ঢাকামুখী মানুষের ঢল

superadmin | আপডেট: ২৮ মার্চ ২০২৬ - ০৩:১৭:৩২ পিএম

ডেস্কনিউজঃ সাত দিনের ঈদের ছুটির পর সরকারি অফিস-আদালত খুলেছে গত মঙ্গলবার। তবে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে রাজধানী ছিল ফাঁকা। রবিবার থেকে সব সরকারি-বেসরকারি অফিস পুরোদমে কার্যক্রম শুরু হবে- এ কারণে রাজধানীতে ঢুকছে হাজার হাজার মানুষ।

কাল থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। যা ঘিরে আজ বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে লঞ্চ ও বাস টার্মিনালের পাশাপাশি রেলস্টেশনেও ছিল ভিড়। বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের।

রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীবাহী লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। ফেরি ও লঞ্চঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, গাদাগাদি করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে এসে পরিবহনস্বল্পতার কারণে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষা করছেন যাত্রীরা।

এ সময় তারা জানান, স্বাভাবিক সময়ের দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়ার প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

ট্রেনেও দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের ঢল। কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই ট্রেনভর্তি যাত্রীরা ঢাকায় প্রবেশ করছেন। ট্রেনের নির্ধারিত আসনসংখ্যার বাইরে অনেকেই দাঁড়িয়ে ঢাকা এসেছেন। কেউ কেউ আবার ট্রেনের ছাদে করেও ঢাকায় প্রবেশ করেছেন।

বাস টার্মিনালগুলোতেও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি এবং অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, টার্মিনালের বিপরীতে একের পর এক দূরপাল্লার গণপরিবহন এসে দাঁড়াচ্ছে। ঈদে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ। গাড়ি থেকে নামার পর যাত্রীরা বিভিন্ন গন্তব্যের জন্য যানবাহন খুঁজতে ব্যস্ত। কেউ গণপরিবহনে উঠছেন, কেউ সিএনজিচালিত অটোরিকশা বা বাইক রাইডারের সঙ্গে দরকষাকষি করছেন।

বিপুল/২৮.০৩.২০২৬/বিকাল ৩.১২

▎সর্বশেষ

ad