ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আশুলিয়ায় ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যু 

Anima Rakhi | আপডেট: ১৪ আগস্ট ২০২২ - ০৫:৩১:৪১ পিএম
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি সরকারী রাস্তা দখলকে কেন্দ্র করে ভাইয়ের ঘুষিতে চাচাতো ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে পুলিশ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করেন।রোববার সকালের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর পশ্চিম পাড়া এলাকায় নজরুলের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত হাজী জমত আলী মন্ডল ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর পশ্চিম পাড়া এলাকার নান্দুরা মেম্বারের ছেলে। বিবাদি একই এলাকার ওয়ার উদ্দিনের দুই ছেলে দেলোয়ার হোসেন ওরুফে দেলু (৪৫) ও তার ভাই নজরুল আলী (৪০)। মৃত আজমত আলী তাদের চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, সকালে অভিযুক্ত নজরুল তার জমির একটি অংশ বাড়ানোর জন্য সরকারী রাস্তার উপরে দেয়াল দিয়ে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে জমত আলী প্রতিবাদ করলে নজরুল ও দেলোয়ারের সঙ্গে একপর্যায়ে  বাকবিতন্ডায় সৃষ্টি হয়। পরে দেলোয়ার হোসেন জমত আলীর বুকে সজোড়ে আঘাত করে। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত হতে থাকলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷নিহত জমত আলীর ছেলে আলম বলেন, ঘটনার পরেই  আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে চলে আসি। তারা দুই জন (নজরুল ও দেলোয়ার) মিলে আমার বাবাকে মেরেছে। তারা সরকারী রাস্তার উপরে জমির দেয়াল দেওয়ার সময় আমার বাবা ও চাচা প্রতিবাদ করলে দেলোয়ার আমার বাবার বুকে সজোড়ে ঘুষি দেয়। সাথে সাথে আমার বাবার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। হাসপাতালে নেওয়ার পরে আমার বাবার মৃত্যু হয়। আমি এই হত্যার বিচার চাই।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি সড়কে দেয়াল তৈরি নিয়ে বাকবিতন্ডায় এ হত্যা কান্ড সংঘটিত হয়েছে। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কিউটিভি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩১

▎সর্বশেষ

ad