ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কাশিমপুর কারাগারে ইয়াবাসহ নারী দর্শনার্থী আটক

superadmin | আপডেট: ২২ মে ২০২২ - ০৯:০১:০৪ পিএম

ডেস্কনিউজঃ গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মাদককারবারি পার্টনারের সাথে দেখা করতে গিয়ে এক নারী দর্শনার্থী আটক হয়েছেন। এ সময় তার কাছ থেকে এক হাজার ৭৫ পিচ ইয়াবা কারারক্ষীরা উদ্ধার করেছে।

রোববার দুপুরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের প্রধান ফটক থেকে আটক করা হয়।

আটককৃতের নাম সুবর্ণা আক্তার (৩২)। তিনি যশোরের কোতোয়ালি থানাধীন চাউলিয়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে।

কারারক্ষী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাদক মামলায় গ্রেফতারকৃত এক নারী কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। রোববার দুপুরে তার সাথে দেখা করতে আসেন মাদক কারবারির পার্টনার সুবর্ণা আক্তার। কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে সুবর্ণার দেহ তল্লাশি করেন কারারক্ষী আনোয়ারা বেগম। এ সময় চারটি নীল কালারের পলিথিনে মোড়ানো এক হাজার ৭৫ পিচ ইয়াবা টেবলেট তার ভ্যানিটিব্যাগ থেকে জব্দ করা হয়। পরে তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

জিএমপি’র কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সিদ্দিক জানান, কারাবন্দি ওই নারী ও সুবর্ণা একসাথে মাদক কারবারি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী জানিয়েছেন। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিপুল/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৮.৫৫

▎সর্বশেষ

ad