ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়ায় দুই ঘাট বন্ধ, অপেক্ষায় শত শত যান

Ayesha Siddika | আপডেট: ২১ মে ২০২২ - ১২:৫০:৫৭ পিএম

ডেস্ক নিউজ : পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাটুরিয়ায় দুই ঘাট ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আজ শনিবার (২১ মে) সকাল থেকে শত শত পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় অন্তত আট শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির কোনো চাপ নেই। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রাকের চালকরা।

বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার জানান, নদীতে আকস্মিক পানি বৃদ্ধির কারণে ঘাটের পন্টুনগুলো তলিয়ে যাচ্ছে। পাটুরিয়া ঘাটের পাঁচটি ঘাটের মধ্যে এক ও দুই নম্বর ঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে ঘাট দুটি বন্ধ আছে। উভয় ঘাটে একসঙ্গে পন্টুন ডুবে যাওয়ায় উঠাতে সময় লাগছে। আজকের মধ্যে সব ঘাট সচল করা হবে। বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুস সালাম বলেন, নৌরুটে ২১টি ফেরির মধ্যে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। ঘাট সমস্যার কারণে বহরে থাকা বাকি ফেরিগুলো বসিয়ে রাখা হয়েছে। এ কারণে অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৯

▎সর্বশেষ

ad