গবি প্রতিনিধি, ইউনুস রিয়াজ : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ( গবি) মে দিবস ও ঈদের ছুটি ঘোষণা । কর্মকর্তা-কর্মচারীদের ৪ দিন ও সাধারণ শিক্ষার্থীদের ১১ দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ই এপ্রিল (শনিবার) রেজিস্টার এস তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ্য করা হয়, মহান মে দিবস ও ঈদ- উল- ফিতর উপলক্ষে আগামী ২৮ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মোট ১১ দিন সাধারণ শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম এবং ১ মে থেকে ৪ মে পর্যন্ত ৪দিন বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, ৯ মে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।
কিউটিভি/অনিমা/২৪শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৩
