গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (২০ এপ্রিল) একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ২০৪ নাম্বার কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফুয়াদ হোসেন, সিনিয়র লেকচারার শ্যাম সুন্দর সাহা। এছাড়াও বিভাগীয় শিক্ষক মো. এখলাস উদ্দিন দিপু ও মো. ইউসুফ আলীসহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী।
কোরআন তিলাওয়াত ও ইসলামিক সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভাগীয় শিক্ষকরা রোজার ফযিলত ও বিভাগে ইফতার ও দোয়া মাহফিলের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। দোয়া প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, বিএমবি বিভাগ সর্বশেষ ২০১৮ সালে ইফতার মাহফিলের আয়োজন করেছিল। প্রায় ২ বছর পরে এটিই ছিল বিভাগের প্রথম ও বড় ইফতার ও দোয়া মাহফিল।
কিউটিভি/আয়শা/২১শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৭
