সাত কলেজের আগামীকালের পরীক্ষা স্থগিত

admin | আপডেট: ২০ এপ্রিল ২০২২ - ১০:৩০:২৫ পিএম

ডেস্কনিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২১ এপ্রিলের অনার্স তৃতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে সাত কলেজের ওয়েবসাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত সাত কলেজের আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষা আগামী ২১ মে দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত হবে।

বিপুল/২০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:১৫

▎সর্বশেষ

ad