ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

করোনায় আক্রান্ত জিএম কাদের সুস্থ আছেন

admin | আপডেট: ১৭ জানুয়ারী ২০২২ - ০২:০৮:৪৩ পিএম

ডেস্ক নিউজ : করোনায় আক্রান্ত হলে সুস্থতাবোধ করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। গতকাল রবিবার (১৬ জানুয়ারি) সংসদ অধিবেশনে যোগ দিতে কভিড-১৯ পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়।  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গোলাম মোহাম্মদ কাদের করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন এবং তার মধ্যে কোনো উপসর্গ নেই। 

চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে আছেন এবং নিয়মিত ওষুধ ও খাবার গ্রহণ করছেন বলে বিবৃতিতে বলা হয়। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিরোধীদলীয় এ উপনেতা। এদিকে জিএম কাদেরের সুস্থতা কামনায় সারাদেশে দোয়া ও মিলা মাহফিলের আয়োজন করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জাতীয় পার্টির চেয়ারম্যানের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লার আকুতি জানান তারা।

 

 

কিউটিভি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৬

▎সর্বশেষ

ad