ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বিসিবির হাতে ভাগ্য ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছেন ডমিঙ্গো

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ০১:৫০:৩২ পিএম

স্পোর্টস ডেস্ক :  টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরই তীব্র সমালোচনার মুখে পড়েন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাকে সরানোরও দাবি ওঠে। কিন্তু বিশ্বকাপ চলাকালে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোয় এ নিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ভড়াডুবির পর বোর্ড জানিয়েছিল, নিউজিল্যান্ড সিরিজের পর ডমিঙ্গোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার পর ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। এমন অবস্থায় ডমিঙ্গোকে শতভাগ সফলও বলা যাবে না। তাই তার চাকরি এখনো ঝুলছে। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। জানা গেছে, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দেশে ফেরার পর আলোচনার টেবিলে ওঠবে প্রসঙ্গটি।

এদিকে, নিউজিল্যান্ড থেকে সরাসরি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় চলে যাচ্ছেন রাসেল ডমিঙ্গো। কবে বাংলাদেশে ফিরবেন তা অজানা। সামনেই বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। ক্রিকেটাররা দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন ফ্রাঞ্জাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটিতে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এর মাঝেই হয়তো ডমিঙ্গোর বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি। অন্য বিদেশি কোচরাও এখনই বাংলাদেশে ফিরছেন না।

কিউটিভি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

▎সর্বশেষ

ad