ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

বুমরাহর প্রশংসায় যা বললেন পন্টিং

Ayesha Siddika | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৫ - ০৭:১৭:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া-ভারত নয়, যেন লড়াইটি ছিল অস্ট্রেলিয়া বনাম জাসপ্রিত বুমরাহর। এক হাতে দলকে বেশ কয়েকবার ম্যাচের মোমেন্টাম এনে দেন তিনি। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সের পরও দিনশেষে তাকে থাকতে হয়েছে পরাজিত হয়ে। যদিও পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৩২ উইকেট নেওয়ায় সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

অস্ট্রেলিয়ায় খেলতে আসা সফরকারী কোনো বোলার এভাবে দাপট দেখাতে পারেননি বলে মনে করেন অনেকেই। তবে কিংবদন্তি অজি ব্যাটার রিকি পন্টিংয়ের কাছে এটিই সর্বকালের সেরা পেস বোলিং প্রদর্শনী।

পন্টিং বলেন, ‘নিঃসন্দেহে, আমার দেখা সম্ভবত পেস বোলিং প্রদর্শনীর সেরা সিরিজ এটি। হ্যাঁ, সিরিজের বেশিরভাগ সময় কন্ডিশন ফাস্ট বোলারদের অনুকূলে ছিল। তবে অন্যদের তুলনায় বুমরাহ ব্যাটিংকে আরও কঠিন করে তুলেছে। ’‘অস্ট্রেলিয়ান টপ-অর্ডারে প্রচুর কোয়ালিটি সম্পন্ন ব্যাটার আছে। তবে সে সবাইকেই বিভিন্ন সময়ে অস্বস্তিতে ফেলেছে। ’

ব্যক্তিগতভাবে বুমরাহর সিরিজটি দারুণ কাটলেও ভারতে জন্য তা ছিল না। তাদের ৩-১ ব্যবধানে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। আজ শেষ টেস্টে ৬ উইকেটের জয় পায় তারা। যদিও সেই ম্যাচের শেষ ইনিংসে চোটের কারণে বোলিং করতে পারেননি বুমরাহ।

তিনি বলেন, ‘কিছুটা হতাশা কাজ করছে, তবে মাঝেমধ্যে শরীরকেও সায় দিতে হয়। শরীরের সঙ্গে লড়াই করা যায় না। প্রথম ইনিংসের দ্বিতীয় স্পেল করার সময় কিছুটা অস্বস্তি অনুভব করি আমি। সম্ভবত সিরিজের সবচেয়ে ঝাঁজালো উইকেটে বোলিং করতে না পারায় হতাশ লাগছে। ’

 

 

কিউটিভি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad