ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

দুর্দান্ত জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের যুবারা

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ১২:৪০:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। রবিবার থেকে তারা শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে। এবারের যুব বিশ্বকাপেও ফেভারিটের তালিকায় আছে ক্ষুদে টাইগারদের নাম। তার আগে মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৭৭ রানে অলআউট হয়। ২৭৮ রানের টার্গেটে জিম্বাবুয়ে ব্যাট করতে নামার পর বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টি থামার পর বৃষ্টির মতোই উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের যুবাদের। তাতে ৩৫.২ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের যুবারা জয় পায় ১৫৫ রানে।

বল হাতে বাংলাদেশের সাতজন বোলার হাত ঘুরান। তার মধ্যে ছয়জনই পান উইকেট। নাইমুর রহমান ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আরিফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। ১টি করে উইকেট নেন রিপন মণ্ডল, তানজিম হাসান সাকিব ও মুসফিক হাসান।

বাংলাদেশের বোলিং তোপে জিম্বাবুয়ের ৭ জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা ছোঁয়ার আগেই আউট হন। চারজন পান দুই অঙ্কের কোটায় রান। তাদের মধ্যে স্টিভেন সউল সর্বোচ্চ ৩৯ রান করেন। ২২ রান করেন তাশিঙ্গা মাকোনি। ব্রিয়ান বেনেট ১২ ও কনোর মিশেল ১০টি রান করেন।

তার আগে বাংলাদেশের ২৭৭ রানের ইনিংসে আইচ মোল্লা সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন। ৮২ বলে তার খেলা এই ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কার মার ছিল। আরিফুল ইসলাম ৩টি চার ও ১ ছক্কায় করেন ৪০ রান। ২৬ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন রিপন মণ্ডল। ৩৬ রান আসে অধিনায়ক রাকিবুল হাসানের ব্যাট থেকে। ৩৩টি রান করেন ফাহিম।

বল হাতে জিম্বাবুয়ের কনোর মিশেল ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন ম্যাথিউ স্কনকেন।

কিউটিভি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

▎সর্বশেষ

ad