ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

নিজ শহরে হত্যার হুমকি পেলেন এমবাপ্পে!

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৭:১৮:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক :  ফ্রান্সের বিশ্বকাপজয়ী সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এক শিশুকে অনলাইনে নিগ্রহ করার প্রতিবাদ জানিয়ে টুইট করার পর পিএসজির এই তারকাকে হত্যার হুমকি দেওয়া হয়।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, বন্ডি শহরে এমবাপ্পের ম্যুরালে গ্রাফিতি একে বার্তা দেয়া হয়েছে, ‘এমবাপ্পে, তোমার  দিন শেষ হয়ে আসছে।’

কামিলে নামের এক ছোট্ট মেয়ে এমবাপ্পের প্রতি ভালোবাসা জানিয়ে সোশ্যাল সাইটে ভিডিও প্রকাশ করে। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত মেয়েটি ভিডিওতে এমবাপ্পেকে তার পছন্দের ক্লাব পিএসজিতে থেকে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেছে, ‘প্যারিস ও ফ্রান্সে আমার মতো লাখো সমর্থক আছে, যারা আপনাকে অনেক ভালোবাসে। দয়া করে প্যারিস সেন্ট জার্মেইয়ে থেকে যান এবং আরও বহুদিন আমাদের স্বপ্ন দেখান। আশা করি পিএসজি ও ফ্রান্স দলে দারুণ একটি বছর কাটাবেন।’

তবে ছোট্ট শিশুটির এই বার্তাও পছন্দ হয়নি অনেকের! তারা সেই ভিডিওর কমেন্টবক্সে কটূক্তি শুরু করে। বিষয়টি দ্রুতই এমবাপ্পের নজরে আসে। 

তিনি টুইটারে লিখেন, ‘আমার ছোট্ট কামিলে, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। যেভাবে লড়ে যাচ্ছ, লড়ে যাও। তুমি আমাদের জীবন নিয়ে শিক্ষা দিচ্ছ। একটি শিশুর প্রতি এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য…আমরা তো তলানিতে পৌঁছে যাচ্ছি, আমাদের বিবেক জাগ্রত হোক।’

মূলত এরপরেই ২৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকার ওপর হামলে পড়ে কটূক্তিকারীরা। শুধু সোশ্যাল সাইটেই নয়, এমবাপ্পের ভাস্কর্যে কেউ হত্যার হুমকি সংবলিত বার্তা লিখে যায়।

তবে অনেকের ধারণা রাজনৈতিক কারণও থাকতে পারে। এমবাপ্পের সঙ্গে এরই মধ্যে কয়েকবার দেখা করেছেন বন্ডির মেয়র প্রার্থী সিলভাইন থমাসিন। 

চলতি মাসের শেষে মেয়র নির্বাচন হওয়ার কথা শহরটিতে। তার আগে এমবাপ্পের সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ করাটাকে ‘রাজনৈতিক প্রচারণা’ হিসেবে দেখছে অনেকে। ধারণা করা হচ্ছে, থমাসিন বিরোধীরা মৃত্যু হুমকি দিয়েছে এমবাপ্পেকে।

কিউটিভি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad