ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিয়ের খবর জানানোর ৩ দিন পর পরী বললেন ‘মা’ হচ্ছি

admin | আপডেট: ১০ জানুয়ারী ২০২২ - ০৯:০০:৩৬ পিএম

ডেস্কনিউজঃ গত তিন দিন আগে পরিচালক গিয়াসউদ্দীন সেলিমের কাছে বিয়ের খবর জানিয়ে ছিলেন পরীমণি। স্বামীর নাম শরিফুল রাজ। তিনিও অভিনেতা। ‘গুণীন’ সিনেমার সেটে তারা প্রেমে পড়েন এবং গোপনে বিয়ের কাজটা সারেন। ওই খবরের তিন দিন না যেতেই পরী দিলেন নতুন খবর। নিজেই বিভিন্ন গণমাধ্যমে ফোন করে বলেছেন, ‘আমি ‘মা’ হচ্ছি।

প্রথমে অনেকেই ভেবে ছিলেন এটা কোনো সিনেমার চরিত্র। পরে পরীর ফোন পেয়ে সবার ধারণা ভুল প্রমাণিত হয়। পরী বলেন, ‘কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।’

পরীমণি আরো বলেন, ‘ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তাঁরা প্রেমে পড়েন। প্রেমের সম্পর্ক থেকে তারা দুজন গোপনে বিয়ের কাজটা সেরে নেন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম। পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমিও এ খবরটি শুনেছি।’

সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ। সোমবার দুপুরে একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’

বর্তমানে পরীর হাতে রয়েছে, রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, চয়নিকা চৌধুরীর ‘কাগজের ফুল’, অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রগুলো। এ বছরই মুক্তি পাবার কথা রয়েছে পরী অভিনীত ‘মুখোশ’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিগুলো।

বিপুল/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad