ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সাঈদ আহমেদ আসলাম বাসসকে বলেন, লকডাউন কর্মসূচির নামে যাতে কেউ নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বাসসকে বলেন, সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায় স্বাভাবিক রয়েছে। সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বাসসকে বলেন, লকডাউন কর্মসূচির কোনো প্রভাব সেতুতে পড়েনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।
আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪
