ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘মোহাব্বাত’-এ শাকিবের নায়িকা কি কিয়ারা আদভানি?

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ - ১০:৩৯:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে থাকছেন, তা নিয়ে শুরু থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নানা কৌতূহল কাজ করছে। এবার প্রযোজক আরশাদ আদনানের একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেই আলোচনা নতুন মোড় নিয়েছে। পোস্টটি ঘিরে গুঞ্জন উঠেছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। ছবিটি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। পোস্টের ক্যাপশনে আরশাদ আদনান শুধু লিখেছেন, ‘নেক্সট’। ক্যাপশনে আর কিছু না লিখলেও পোস্টটি শেয়ারের পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, ‘মোহাব্বাত’-এর সম্ভাব্য নায়িকা এই ‘কবির সিং’ অভিনেত্রী। 

প্রযোজকের শেয়ার করা ছবিটি ‘এসকোয়ার ইন্ডিয়া’র একটি ফটোশুটের বলে জানা গেছে। সেখানে অভিনেত্রীকে বেইজ রঙের ‘SOBO PERSON’ লেখা ক্যাপ, কমলা রঙের পোশাক ও রঙিন স্ট্রাইপের টপে দেখা যায়। উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রয়াসে নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’—উভয় সিনেমাতেই বিদেশি অভিনেত্রীকে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল। ‘প্রিয়তমা’র মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পশ্চিমবঙ্গের ইধিকা পালের, আর ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। 

প্রসঙ্গত, আগেই আভাস পাওয়া গিয়েছিল যে এবারও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে দেখা যেতে পারে; সে সময় ভারত ও পাকিস্তানের অভিনেত্রীদের নাম নিয়ে আলোচনা চলছিল। সব মিলিয়ে ‘নেক্সট’ পোস্টের পর কিয়ারা আদভানিকে ঘিরে তৈরি হওয়া এই গুঞ্জনের সত্যতা জানতে এখন প্রযোজক বা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা। 

 

 

আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad