ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ - ১০:৪৮:৪২ পিএম

ডেস্ক নিউজ : ভারত হাসিনার মত একটা পতিত ফ্যাসিস্ট, খুনি, নিকৃষ্ট শাসককে দিল্লিতে বসে ফেসবুকে উস্কানি দেওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি প্রশ্ন করেন, ‘এইটা কি ইন্ডিয়ার কনসার্নের বাইরে হচ্ছে?’

ডিসেম্বরে হাসিনার ফেরা ইস্যুতে নুরুল হক নুর বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বললেন- শেখ হাসিনাকে আনতে সামরিক বিমান পাঠাতে হবে। এটা কি মামুর বাড়ির আবদার! একটা পতিত ফ্যাসিস্ট জনগণের ধাওয়ায় দেশ থেকে পালিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে পালিয়েছে। তাদেরকে সামরিক বিমান দিয়ে ফিরিয়ে আনতে হবে! তার মানে এটা পরিষ্কার যে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরা নিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে এর পেছনে দিল্লির হাত রয়েছে। এটা সরকারের বক্তব্য না, এটা গণঅধিকার পরিষদের বক্তব্য এটা ব্যক্তি নুরুল হক নূরের বক্তব্য। 

তিনি বলেন, বাংলাদেশ ভালো বন্ধুরাষ্ট্র পায়নি, পেয়েছে দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র। দিল্লি সব সময় বাংলাদেশেকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করে। শেখ হাসিনাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের পেছনেও দিল্লি রয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শ্রমিক আন্দোলনকারীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দিল্লির ষড়যন্ত্রে গার্মেন্টস সেক্টরকে নষ্ট করা যাবে না। আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা অতীতে আন্দোলন করেছি, লোভ লালসা আমাদের ছিল না, লোভ লালসা নাই।

আজকে যদি বলেন যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সাংবাদিকরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজে একটা লাইসেন্স যদি বের করতে পারেন যে প্রতিমন্ত্রীর রেফারেন্সে এই লাইসেন্সটা ইনক্লুড হয়েছে- মন্ত্রিত্ব ছেড়ে দেব। একটা কোম্পানী বা প্রতিষ্ঠান যদি বের করতে পারেন এই মন্ত্রণালয় থেকে আমার কারণে বিশেষ সুবিধা নিচ্ছে তাহলে রিজাইন দেব।’

 

 

আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad