ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ - ০৯:৩৭:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে আমরা পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিন দেশের পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনার ক্ষেত্রে দেশ তিনটি ‘বিশেষভাবে উপযুক্ত অবস্থানে’ রয়েছে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্রের বিস্তারের হুমকি মোকাবিলায় তিন দেশের সহযোগিতা করা ‘অত্যন্ত জরুরি’। তিনি আরও বলেন, ‘ইরানের ক্ষেত্রেও আমরা সেটিই করছি।’

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’ এরপর ইউক্রেন প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, এ সংঘাত নিয়ে তার ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইতোমধ্যে ‘দীর্ঘ আলোচনা’ হয়েছে।

ট্রাম্প বলেন, তার ধারণা, পুতিন এবং তিনি আশা করেন, ‘অন্য পক্ষও’ এই যুদ্ধের অবসান দেখতে চায়। সূত্র: বিবিসি

 

 

আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad