ব্রেকিং নিউজ
রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

Anima Rakhi | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ - ১২:১৮:৪৮ পিএম

ডেস্ক নিউজ : চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে। 

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ফরম পূরণের এই সময় বাড়ানো হয়েছে।

বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিউটিভি/অনিমা/১৬ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:৩২

▎সর্বশেষ

ad