ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ - ১০:১০:৫৬ পিএম

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ব্যাংকের বিভিন্ন বুথ থেকে সাড়ে চার কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের বগুড়া জেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বদলগাছী থানার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের আবুল হাসান এর ছেলে শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি(২৮)।

শনিবার দুপুর ১২ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- নওগাঁ ইসলামী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার ফয়জুল ইসলাম সদর থানায় এজাহার করেন- শহিদুল ইসলাম রিপন ওই শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। সে সুবাদে তিনি তার চলতি হিসাবের অনুকুলে ২০১৫ সালে এক লাখ টাকা সীমার খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করেন।

তিনি ওই কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক থেকে এটিএম/সিআরএম বুথ হতে এনপিএসবি নেটওয়াকের মাধ্যমে  পাঁচটি হিসাব নম্বার সহ বিভিন্ন ব্যাংক হিসেবে অর্থ স্থানান্তর করেন। শুরুতে তিনি এক লাখ টাকার কম অঙ্কের স্থানান্তর করেন এবং পরর্বর্তীতে তা বৃদ্ধি করে প্রতি লেনদেনে আড়াই লাখ টাকা স্থানান্তর করেন। যা অনুমতি সীমার অধিক। গত ২০১৫ সালের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০ টি অধিক লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আসামীরা আত্মসাৎ করে।  

পুলিশ সুপার বলেন- এ ঘটনা থানায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম এক্সপাট সহ একটি টিম গঠন করা হয় এবং আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে নামে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ও ডিবি ইনচার্জ বগুড়া সদরের বিভিন্ন জায়গায় ৩৬ ঘন্টা অভিযান পরিচালনা করে আসামী শহিদুল ইসলাম রিপন ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করে। এসময় তাদের বাড়ির আলমারী থেকে ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড ও ৩টি চেক বই এবং ২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে ব্যাংকের টাকা উত্তোলন করে দেড় কোটি টাকায় বগুড়ায় জমি কিনা সহ বিলাসী জীবন যাপন করে আসছিল। এই ঘটনার সাথে অন্য কোন ব্যক্তি বা ব্যাংকের কেউ সম্পৃক্ত আছে কিনা বিষয়টি পুলিশ তদন্ত করছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান সহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৫

▎সর্বশেষ

ad