ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ - ০৭:২৩:৪৮ পিএম
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ বীজ ওসার বিতরণের    উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে এ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৫ হাজার ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এর মধ্যে ৫২০০ জনকে ১ কেজি করে সরিষার বীজ ও ১৪০ জনকে ১ কেজি করে মসূর বীজ দেওয়া হবে।

মসূর ও সরিষার আবাদ করার জন্য কৃষক প্রতি ১০ কেজি ডিএপি, ৫ কেজি করে এমওপি দেওয়া হবে।   উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন বলেন, সরিষা ও মসুর আবদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২
▎সর্বশেষ

ad