মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ - ০৮:০৬:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার (১৪ অক্টোবর) ছিল রেকর্ড গড়ার এক অনন্য রাত, যেখানে প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে ভেঙে গেছে লিওনেল মেসির অনন্য এক রেকর্ড। 

মাত্র ২৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি, যা ভেঙে দিয়েছে ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে গড়া লিওনেল মেসির আগের রেকর্ড। 

ক্যারিয়ারের এই শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান এ ফরাসি ফরোয়ার্ড। ম্যাচটিতে এটি ছিল তার চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের ৭২তম গোল, যার সুবাদে রিয়ালের সাবেক তারকা রাউল গঞ্জালেজকে পেছনে ফেলে প্রতিযোগিতার সর্বকালের গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। 

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর জার্সিতে ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হওয়া এমবাপ্পে গত মৌসুমে ১৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও গড়েছিলেন। 

 

 

আয়শা/১৬ অক্টোবর ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad