ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ
জালাল আহমেদ,ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের ২৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ ১১ অক্টোবর ২০২৬ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভাগের ১০৫তম ব্যাচের নবীনবরণ ও ১০০তম ব্যাচের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, দর্শন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী লুৎফর রহমান, অধ্যাপক আ খ ম ইউনুস, বিদায়ী ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক খন্দকার এবং তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক তাপসী রাবেয়া। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মিতা এবং প্রভাষক জি. এম. বায়েজিদ ইসলাম।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. ফয়সাল হোসেন, মো. সোয়ায়েব হোসেন, কাউসার আহমেদ, নবী হোসেন, আইমার চাম্বুগং, মেহেজাবিন রহমান, শামিমা ইসলাম আখি, মোছা. উম্মে হাবীবা হীরা, সুমনা, প্রিয়া গাইন, বাদশা শেখ, মোছা. বৃষ্টি রানী, মো. বেল্লাল মিয়া, মোছা. রাবেয়া বসরী, মীর মো. নাঈমুর রহমান ও রুপা আক্তার (প্রফেসর সৈয়দ আবদুল হাই এক্সিলেন্স ইন ফিলোসফি অ্যাওয়ার্ড), শুভ রায়, শিল্পী আক্তার, নাছিমা আক্তার সাথী ও নূসরাত জাহান নূন (ড. গালিব আহসান খান স্মৃতি বৃত্তি) এবং মো. সোয়ায়েব হোসেন, শ্যামল চন্দ্র রায়, বৃষ্টি দাস ও নাঈম পারভেজ (রওশন আরা বেগম স্মৃতি বৃত্তি)।
১১.১০.২০২৬/সন্ধ্যা ৬.১০
