ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ - ১১:০০:১৪ এএম

ডেস্ক নিউজ : দুপুরের মধ্যে ঢাকাসহ তার পার্শ্ববর্তী এলাকার  আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। 

ভৌগোলিকম্যাপ ও গাইড অন্বেষণ করা

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কিউটিভি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/সকাল ১০:৫৯

▎সর্বশেষ

ad