ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৬ - ১১:৪০:১৭ পিএম

ডেস্ক নিউজ : বলিউডের বহুল আলোচিত হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের প্রায় এক দশক পুরোনো বিরোধ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ‘উই নিড টু অ্যাপোলজাইজ টু হৃতিক’ শিরোনামে একটি ট্রেন্ড ভাইরাল হওয়ার পর দুজনই বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত লেখক ফ্রেডি বার্ডির একটি পোস্ট থেকে। সেখানে তিনি মন্তব্য করেন, পৃথিবীর উচিত হৃতিক রোশনের কাছে ক্ষমা চাওয়া। পোস্টটি দ্রুত ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ২০১৬ সালের হৃতিক-কঙ্গনা বিরোধ নতুন করে আলোচনা শুরু করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হৃতিক রোশন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত মতামতের ওপর নির্ভর করে কোনো পক্ষ নেওয়া উচিত নয়। তিনি লেখেন, শুধু একজনকে অপছন্দ করেন বলে আরেকজনের পক্ষ নেওয়া আমাদের সমাজের বড় সমস্যার একটি অংশ। আমি পুরো ঘটনার প্রেক্ষাপট ও তথ্য জানার পরই মতামত দিতে চাই। হৃতিকের এই মন্তব্যও দ্রুত ভাইরাল হয়। অনেকেই এটিকে কঙ্গনার সঙ্গে তার পুরোনো বিরোধের ইঙ্গিত হিসেবে দেখেন।

এর কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিকের মন্তব্যের প্রতিবেদন শেয়ার করে পালটা জবাব দেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, হৃতিক এখন অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে সুখে আছেন, তাই পুরোনো বিতর্ককে আর উসকে না দেওয়াই ভালো। পাশাপাশি নিজের নাম ব্যবহার করে যারা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করছেন, তাদের বিরুদ্ধেও হৃতিকের অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেন কঙ্গনা। তিনি হৃতিককে ‘আগুনে আর ঘি না ঢালার’ আহ্বান জানান।

সম্প্রতি কঙ্গনার সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাসের বাকবিতণ্ডার পর নতুন করে এই বিতর্কের সূত্রপাত হয়। সৌরভ দাস মজা করে বলেছিলেন, তার বন্ধুরা মনে করেন তিনি তরুণ বয়সের হৃতিক রোশনের মতো দেখতে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিম ছড়িয়ে পড়ে এবং পুরোনো বিরোধ আবার সামনে চলে আসে।

উল্লেখ্য, ২০১৬ সালে এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত হৃতিক রোশনকে তার ‘সিলি এক্স’ বলে উল্লেখ করলে দুজনের মধ্যে প্রকাশ্য বিরোধ শুরু হয়। হৃতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করলে বিষয়টি আইনি নোটিশ, পালটা-পালটি অভিযোগ ও দীর্ঘ আইনি লড়াইয়ে গড়ায়। প্রায় এক দশক পরও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সূত্রে সেই বিতর্ক বারবার ফিরে আসছে।

সূত্র: গালফ নিউজ

 

 

আয়শা/০২ অগাস্ট ২০২৬,/রাত ১১:৪০

▎সর্বশেষ

ad