ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়?

Ayesha Siddika | আপডেট: ০১ আগস্ট ২০২৬ - ১১:৫৯:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র গোল করা ফেরান তোরেস বার্সেলোনা ছাড়ছেন। স্পেনের বিশ্বকাপ জয়ী যোগ দিচ্ছেন টানা দুইবারের ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিতে। বেশ কয়েকটি মিডিয়া আউটলেট একই তথ্য দিয়েছে। ফুট মের্কাটোর প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ তারকা ছুটিতে থাকার সময় কাতালান ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফরাসি ক্লাবের সঙ্গে তার এজেন্টে আলোচনা চলমান। স্প্যানিশ সংবাদপত্র মার্কা বলছে, পিএসজির ও বার্সেলোনার মধ্যে ইতিবাচক আলাপ হতে চলেছে। আগামী সপ্তাহে দুই পক্ষ এ নিয়ে কথা বলবে।

তোরেসের ট্রান্সফার ফি ৫ কোটি ইউরো ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের আগেই এই তারকার এমন দাম নির্ধারণ করেছিল। বিশ্বকাপের ফাইনালে গোল করায় এই দাম পেতে সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।  এদিকে পিএসজি ব্রাডলি বারকোলাকে ছেড়ে দিচ্ছে। লিভারপুলসহ একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। বারকোলা চলে গেলে তোরেসের জন্য জায়গা ফাঁকা হবে। হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনায় গত মৌসুমে তোরেস আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূীমকা রাখেন। রবার্ট লেভানডোভস্কির জায়গায় অন্যতম স্ট্রাইকার হিসেবে খেলেছেন। ২৩ লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি এবং বার্সার টানা দ্বিতীয় লা লিগা জয়ের পথে গোল করেছেন ১৬টি।

কাতালানদের হয়ে তোরেস ২০৭ ম্যাচ খেলে ৬৫ গোল ও ২৩ অ্যাসিস্ট করেছেন। ২০২২ সালে তাকে ম্যানসিটি থেকে সাড়ে ৫ কোটি ইউরো ফি দিয়ে কিনে নেয় বার্সা। তার আগে ভ্যালেন্সিয়াতে ছিলেন ২৬ বছর বয়সি ফরোয়ার্ড। 

 

 

আয়শা/০১ অগাস্ট ২০২৬,/রাত ১১:৫৫

▎সর্বশেষ

ad