ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পেরুতে ৫.৬ মাত্রার ভূমিকম্প

Anima Rakhi | আপডেট: ১৯ জুলাই ২০২৬ - ০১:৫৭:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য পেরুতে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (১৮ জুলাই) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। এতে মধ্য পেরুর বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। কম্পনের কারণে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং বিভিন্ন স্থানে তাক থেকে জিনিসপত্র পড়ে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, সম্ভাব্য আফটারশক এবং ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

কিউটিভি/অনিমা/১৯ জুলাই ২০২৬,/দুপুর ১:৫৭

▎সর্বশেষ

ad