ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বিয়ের ঘোষণা দিয়ে বিপাকে পরীমণি, ‘এত সিরিয়াস প্রস্তাব আসছে, কী করব বুঝতে পারছি না’

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৬ - ১০:০৬:১১ পিএম

বিনোদন ডেস্ক : আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন—সেমিফাইনালের সময় দেওয়া এমন একটি মন্তব্যের পর অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। মজার ছলে দেওয়া সেই ঘোষণাকে অনেকেই সিরিয়াসভাবে নেওয়ায় এখন বিয়ের প্রস্তাব সামলাতেই হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এ বিষয়ে পরীমণি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হুট করে বিয়ে করেছি। এবার বিয়ের ঘোষণা দিয়েই মসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না, কী করব।’
তবে এখনই নতুন করে সংসার বাঁধার কোনো পরিকল্পনা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তখনই বিয়ে করতে পারব।’পরীমণির এই বক্তব্য থেকে স্পষ্ট, আর্জেন্টিনা শিরোপা জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন পরীমণি। একাধিক বিয়ে ও বিচ্ছেদের ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি ছেলে সন্তান রয়েছে। তবে দাম্পত্য টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

 

 

আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ১০:০৪

▎সর্বশেষ

ad