ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

জাতীয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৬ - ০৮:৪২:৫৮ পিএম

ডেস্ক নিউজ : জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো বন্দোবস্ত পথে গেলে রাজনীতি টিকবে না। রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘রক্তস্নাত জুলাই; কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবীসহ সব অংশীজনের সাথে আলোচনা করেই প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়া হবে। সালাহউদ্দিন আহমদের দাবি, রাজনৈতিক সমঝোতা ছাড়াই ছলচাতুরির মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছে, যা সংবিধান স্বীকৃত নয়।

তিনি আরও বলেন, সংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। অথচ যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি করছে, তারা সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেয়নি।

 

 

আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad