ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে ৭ দেশের রেফারি

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৬ - ০৮:৩৫:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের মঞ্চে নজর থাকবে শুধু লিওনেল মেসি বা লামিন ইয়ামালের দিকেই নয়, সমানভাবে থাকবে রেফারিং দলের দিকেও। স্পেন ও আর্জেন্টিনার মহারণ পরিচালনার দায়িত্বে রয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। তবে আলোচনার বিষয় শুধু তার নিয়োগ নয়, পুরো অফিশিয়েটিং দলের বৈচিত্র্যও। ফাইনালের ১০ সদস্যের রেফারিং প্যানেলে প্রতিনিধিত্ব করছেন সাতটি ভিন্ন দেশের কর্মকর্তা।

বিশ্বকাপ ফাইনালের জন্য ভিনচিচকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে কিছুটা বিস্ময়কর বলেই মনে করা হচ্ছে। কারণ চলতি মৌসুমে ইউরোপ এবং চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা হয়েছে। বিশেষ করে বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচে এদুয়ার্দো কামাভিঙ্গাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তের পর তিনি ব্যাপক সমালোচিত হন। এছাড়া ভিনচিচ স্লোভেনিয়ার নাগরিক হওয়ায় আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। কারণ তিনি উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনেরই স্বদেশি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেফেরিন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক খুব একটা ভালো নয়।

ভিনচিচের সঙ্গে দুই সহকারী রেফারি হিসেবেও রয়েছেন তারই স্বদেশি টোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ ও পঞ্চম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং মোহাম্মদ আলকালাফ। ডালাসে অবস্থিত ভিএআর কক্ষে প্রধান ভিএআর হিসেবে থাকবেন জার্মানির বাস্টিয়ান ড্যাঙ্কার্ট। তিনিই ভিএআর টিমের একমাত্র ইউরোপীয় কর্মকর্তা।
এছাড়া সহকারী ভিএআর হিসেবে থাকবেন কলম্বিয়ার নিকোলাস গায়ো। বিকল্প ভিএআর হিসেবে রয়েছেন কাতারের খামিস আল মারি, আর বিকল্প সহকারী ভিএআর হিসেবে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান এবং মেক্সিকোর গিয়ের্মো পাচেকো।
এই রেফারিং দলে নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান একমাত্র নারী কর্মকর্তা। এবারের বিশ্বকাপে নারী রেফারিদের উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত থাকলেও ফাইনালের মতো বড় ম্যাচে তার অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে।
স্পেন-আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে তাই শুধু দুই দলের তারকারাই নন, সাত দেশের প্রতিনিধিত্বকারী এই বহুজাতিক রেফারিং দলও থাকবে বিশেষ নজরে। তাদের প্রতিটি সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

 

আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad